September 28, 2026, 2:47 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে প্রায় দুই মণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া গ্রামের ঘুঘুরহাট-নাগেশ্বরীগামী পাকা রাস্তায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি সিএনজি অটোরিকশা আসলে পুলিশ থামানোর সংকেত দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে খোরশেদ আলম (৩৮) ও শফিকুল ইসলাম (৫০) নামের দুইজনকে আটক করে। তবে তাদের এক সহযোগী নুর আলম পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি পৃথক পাটের বস্তার ভেতর স্কচটেপ, পলিথিন ও সুতলিতে মোড়ানো অবস্থায় মোট ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) এবং নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ পলাতক সাতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page