September 23, 2026, 1:14 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বসুরহাট জিরো পয়েন্টে উপজেলার নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক ও দৈনিক ইনকিলাব পত্রিকার নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু সমাবেশে সভাপতিত্ব করেন।

যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথী ও বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতির সদস্য সচিব নুর নবী আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে “কুমিল্লা বিভাগ” করার ষড়যন্ত্র চলছে। নোয়াখালীর জনগণ এই ষড়যন্ত্র কখনো মেনে নেবে না। তারা বলেন, নতুন কোনো বিভাগ গঠন করা হলে নোয়াখালীকেই স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

কর্মসূচিতে অংশ নেয় বেশ কিছু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাইন উদ্দিনের কাছে প্রদান করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page