November 26, 2026, 8:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু ; হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

গত ৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৪২ দিনের অবকাশ শেষে আদালত খোলার প্রথম দিনে ঐতিহ্য অনুযায়ী প্রধান বিচারপতি ও আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ৬৬টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। আজ থেকেই এসব বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হবে।

এছাড়া, আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দু’টি বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও বেঞ্চ গঠনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ আজ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে ইনার কোর্ট ইয়ার্ডে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page