November 26, 2026, 8:07 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের হামলায় রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ৩ জন হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের হামলায় রাশিয়ার বেলগোরোড অঞ্চলে দুই জন নিহত ও একজন আহত হয়েছে। স্থানীয় গভর্নর একথা জানিয়েছেন।

বেলগোরোডের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদোকভ সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ইয়াসনে জোরি গ্রামের একটি কৃষি প্রতিষ্ঠানে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হলে দুই বেসামরিক লোক নিহত হন। এদের একজন পুরুষ ও একজন নারী। এই হামলায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’

তিনি আরও বলেন, ‘বিস্ফোরণে পায়ে গুরুতর জখম এক ব্যক্তির অস্ত্রোপচার চলছে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার গভীরে আঘাত করতে সক্ষম আমেরিকান দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার দেশকে সুরক্ষিত করার আশায় সাক্ষাতের কয়েকদিন পরই এই হামলা চালানো হয়।

কিন্তু ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে বলার পর জেলেনস্কি খালি হাতে ফিরে যান।

শীত শীত ঘনিয়ে আসার সাথে সাথে মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে। হাজার হাজার মানুষ তাপ ও আলো ছাড়াই রয়েছে।

এর পাল্টা আঘাত হানতে, ইউক্রেন রাশিয়ার পশ্চিম সীমান্ত অঞ্চলের পাশাপাশি তার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা জোরদার করে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page