July 21, 2026, 8:19 pm
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

আহত সাংবাদিক লিটন কুমার চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম লিটন কুমার চৌধুরী। তিনি দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকাতেই।

লিটন কুমার চৌধুরীর ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘সীতাকুণ্ড সম্মিলিত নাগরিক কমিটি’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক লিটনকে ঘিরে রেখেছেন। তাদের মধ্যে দুজন লিটনকে মারধর করছে। লিটনকে ‘আওয়ামী লীগের দালাল’, ‘মিথ্যা নিউজ ছড়ানোর হোতা’ ইত্যাদি সম্বোধন করা হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ লিটন চৌধুরীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত লিটন চৌধুরীর ছেলে রাকেশ চৌধুরী বলেন, আমার পড়াশোনার জন্য বাবা শহরে বাসা ভাড়া নিয়েছে। সেখানে আমরা পুরো পরিবার থাকি।

হামলার ঘটনা বর্ণনা দিয়ে রাকেশ বলেন, রাতে বাবা ঘরের সামনে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন। এসময় এক যুবক এসে অন্যদের ডেকে আনে এবং মারধর শুরু করে। এসময় তারা বাবাকে মারতে মারতে একদিকে নিয়ে যায়। আমি ও আমার জ্যাঠাত ভাই বাবাকে রক্ষা করতে গেলে তারা আমাদেরও মারধর করে।

অভিযুক্তদের বিচার দাবি করে সীতাকুণ্ড প্রেস ক্লাবে সভাপতি এসএফ ফোরকান আবু বলেন, যারা লিটন চৌধুরীর ওপর হামলা করেছে, তারা চিহ্নিত সন্ত্রাসী। ভিডিওতে সবার ছবি পরিষ্কারভাবে দেখা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার চাই।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page