March 16, 2026, 9:48 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

মহেশপুরে নির্বাচনী গণসংযোগে বিএনপির হামলায় মহিলা কর্মীসহ ৮ জন আহত ; সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগ

ঝিনাইদহ  প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়তে ইসলামী মহিলা কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে  উপজেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়।

লিখিত বক্তব্যে  বলা হয়, রোববার সকাল ১০টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তর পাড়ায় মহিলা কর্মীরা নিয়মিত নির্বাচনী গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আফরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ৫ জন মহিলা ও ৩ জন পুরুষ কর্মীসহ মোট ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে লাঞ্চিত করে বোরকা খুলে নেওয়া হয়েছে। বর্তমানে তারা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতে আমীর ফারুক আহমেদ, পৌর আমীর পলাশ আহমেদ প্রমুখ। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page