November 26, 2026, 7:53 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

আমেরিকাকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বললেন ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাথে সাথে ইংরেজিতে একটি আবেদন করেছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ নয়!’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকান দেশটির বিরুদ্ধে গোপন পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়ার পর এবং ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ক্রমবর্ধমান প্রেক্ষাপটে মাদুরোর এই মন্তব্য এসেছে।

কারাকাস থেকে এএফপি এ খবর জানায়।

বামপন্থী নেতা প্রাক্তন বাস চালক এবং ইউনিয়ন নেতার সাথে জোটবদ্ধ ইউনিয়নগুলোর এক বৈঠকে মাদুরো বলেছেন, ‘হ্যাঁ শান্তি, হ্যাঁ চিরকাল শান্তি, চিরকাল শান্তি। দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’

মাদকবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র স্টিলথ যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত তাদের টার্গেট আটটি নৌকা এবং একটি আধা-সাবমার্সিবল মাদক পাচারের সঙ্গে নিয়োজিত থাকার প্রমাণ দিতে পারেনি।

মার্কিন পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র এক হিসাব অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন।

প্রচারণার ফলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টার অভিযোগ করেছেন।

গত সপ্তাহে, ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে গোপন সিআইএ অভিযানের অনুমোদন দিয়েছেন এবং স্থলভাগে কথিত মাদক কার্টেলের বিরুদ্ধে হামলার কথা বিবেচনা করছেন।

রিপাবলিকান বিলিয়নেয়ার প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে একটি মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন। তবে ভেনেজুয়েলার নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা জানি সিআইএ ভেনেজুয়েলায় উপস্থিত আছে।’

তিনি বলেছেন, ‘তারা গোপন অভিযানে সিআইএ-অনুমোদিত ইউনিট মোতায়েন করতে পারে,তবে আমি জানি না কতজন গোয়েন্দা মোতায়েন করেছে। তবে মার্কিনিদের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।’

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার উপকূলে সামরিক মহড়া তত্ত্বাবধান করছিলেন পাদ্রিনো।

বিশেষজ্ঞরা বিদেশি বা আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন যাদেরকে আটকানো হয়নি বা জিজ্ঞাসাবাদ করা হয়নি তাদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page