November 6, 2026, 6:19 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

গাজায় ‘কাজ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ : ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শনিবার জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সমালোচনা করে বলেছেন, তারা গাজায় ‘কাজ বন্ধ করে দিয়েছে’ এবং গাজা যুদ্ধের শিকারদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

কুয়ালালামপুর থেকে এএফপি এ খবর জানায়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের পর লুলা বক্তব্য রেখেছেন। গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের আগে ব্রাজিলের নেতা সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন।
দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করার জন্য দ্বিপাক্ষিক বৈঠকের পর লুলা সাংবাদিকদের বলেছেন, ‘গাজা উপত্যকায় এত দিন ধরে যে গণহত্যা চলছে তা কে মেনে নিতে পারে?’।

লুলা বলেছেন, ‘এসব ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য তৈরি করা বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো কাজ বন্ধ করে দিয়েছে। এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘ আর কাজ করছে না’।

লুলা ট্রাম্পের প্রতি তীব্র কটাক্ষ করে বলেছেন, ‘একজন নেতার জন্য নোবেল পুরস্কারের চেয়ে মাথা উঁচু করে হাঁটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

ট্রাম্প শুক্রবার এশিয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন এবং তার সফরের শেষ দিন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনা নেতা সি চিনপিংয়ের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন।

তবে প্রথমে, মার্কিন প্রেসিডেন্ট রোববার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের সাক্ষী হবেন বলে আশা করা হচ্ছে। এই চুক্তিতে তিনি আংশিকভাবে মধ্যস্থতা করতে সহায়তা করেছিলেন।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে শান্তি পুরস্কার প্রদান এবং ট্রাম্পকে উপেক্ষা করার পর হোয়াইট হাউস এই মাসে নরওয়েজিয়ান নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছে।
জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন, অসংখ্য সংঘাত নিরসনে তার ভূমিকার জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, তার এই দাবিটি একেবারে অতিরঞ্জিত।

এদিকে, ট্রাম্পের মিত্র অতি-ডানপন্থী সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার এবং দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে কয়েক মাস ধরে চলা বিবাদের পর ট্রাম্প এবং লুলা তাদের মতপার্থক্য মিটিয়ে ফেলতে শুরু করেছেন।

ট্রাম্প ব্রাজিলের অনেক পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারকসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর একটি ব্যর্থ অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য ব্রাজিলের সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেয়।

কিন্তু সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ৭৯ বছর বয়সী দুই নেতার একটি সংক্ষিপ্ত বৈঠকের পর ট্রাম্প এবং লুলার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

এরপর তারা ৬ অক্টোবর ফোনে কথা বলেছেন এবং প্রথমে আসিয়ান শীর্ষ সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনা উত্থাপন করেন।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page