September 21, 2026, 9:07 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আগামী নির্বাচনে লড়াই করার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃটিশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও নির্বাচনে লড়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।

শনিবার বিবিসি’কে দেওয়া এই সাক্ষাৎকারে হ্যারিস আবারও হোয়াইট হাউসের জন্য লড়বেন কি-না, তা স্পষ্ট না করলেও আমেরিকার রাজনীতি থেকে এখনো ‘বিদায় নেননি’ বলে জানান তিনি।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি রোববার সম্প্রচার করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে লড়েন।

তিনি এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

৬১ বছর বয়সি হ্যারিস বলেন, তার ভাই-বোনের নাতি-নাতনিরা তাদের জীবদ্দশায় প্রেসিডেন্ট হিসেবে ‘অবশ্যই’ একজন নারীকে দেখতে পাবে।

তিনি আরো বলেন, ‘আমি সারা জীবন মানুষের সেবা করেছি। এটা আমার রক্তে মিশে আছে।’

হ্যারিস বলেন, ‘আমি বর্তমানে যা করছি, তার বাইরে ভবিষ্যতে কী করব, তা এখনো ঠিক করিনি।’

কমলা হ্যারিসের এই কথাগুলো থেকে অনেকেই মনে করছেন যে তিনি হয়তো ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আবারও লড়তে পারেন।

গত মাসে প্রকাশিত নিজের স্মৃতিকথায় কমলা হ্যারিস লেখেন, প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতে দেওয়া ছিল ‘অবিবেচক সিদ্ধান্ত’।

এই সাক্ষাৎকারটি সেই বই প্রকাশের পরই এসেছে, যেখানে তিনি বাইডেনের সিদ্ধান্ত ও হোয়াইট হাউসের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

তার মতে, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের টিম তাকে যথাযথভাবে সহায়তা করেনি, বরং অনেক সময় বাধা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page