March 5, 2026, 4:48 am
শিরোনামঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন এবং দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র নজরদারি বিষয়ে পেন্টাগনের সঙ্গে চুক্তি সংশোধন করছে ওপেনএআই
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শামিম 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত নির্বাচনে আব্দুর রাজ্জাক সভাপতি এবং শামিমুল হাসান অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের সাধারণ সভায় ১লা নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র ক্রয়ের সময়সীমা নির্ধারণ করা হয় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এবং প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ অক্টোবর। প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত ছিল ২৫ অক্টোবর। ৯টি পদের বিপরীতে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ২ জন মনোনয়নপত্র জমা না দেয়া এবং ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ফলে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রাজ্জাক সভাপতি, মজিবুল শেখ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. জিহাদ, এনামুল হক কোষাধ্যক্ষ, এস. এম. মাহফুজ উর রহমান দপ্তর সম্পাদক, শাহারিয়া ইমন রুবেল প্রচার সম্পাদক ও তুহিন আহমেদ, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়। তবে সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় ওই পদটি শূন্য রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page