September 21, 2026, 9:07 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে যেন পদক্ষেপ না নেওয়া হয় : সালাহউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবেই আইনের বাইরে না যাই, সংবিধানের বাইরে না যাই। এমন কিছু যেন না করি, যার ফলশ্রুতিতে এসব বিষয় ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।’

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘এখনো নুরুল হক নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছেই। সংসদ নির্বাচন ছাড়া সংস্কারকে বৈধতা দেওয়া যাবে না। এ কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজেই নির্বাচনকে প্রলম্বিত করলে বা বাধাগ্রস্ত করলে তা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না। দেশেরও কল্যাণ হবে না।’

যথাসময়ে নির্বাচন চাওয়ার কথা জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘সবাই চায় নির্বাচন যথাসময়ে হোক। নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে বলতে হবে রাজনীতিবিদদের জন্য বিপদ অপেক্ষা করছে।’

জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, ‘জিএম কাদের কিভাবে ঔদ্ধত্য দেখিয়ে বলতে পারে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না? এই কথা বলার পরে সে কিভাবে বাসায় থাকে, কিভাবে কার্যালয়ে যায়? জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। কাজেই নির্বাচনের আগে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনে বিলম্ব করা যাবে না; বিলম্ব করলেই আমাদের বিপদ হবে। প্রয়োজনে জানুয়ারিতে নির্বাচন দিয়ে দিন।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page