September 17, 2026, 3:47 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সভা-সমাবেশ করার আগে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সভা-সমাবেশ, খেলা, মেলা বা যেকোনো জনসমাগমমূলক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় খেলা, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অনিয়ন্ত্রিতভাবে গণজমায়েতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জননিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে উপজেলার যেকোনো স্থানে সভা, খেলা, মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে প্রশাসনের লিখিত অনুমতি নিতে হবে। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

ইউএনও খাদিজা আক্তার বলেন, জনস্বার্থে গৃহীত এই পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা। প্রশাসনের অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠান বা গণজমায়েত আয়োজন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁদের মতে, সাম্প্রতিক সময়ে কিছু আয়োজনে ঘটে যাওয়া বিশৃঙ্খলার পুনরাবৃত্তি রোধে এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এদিকে, উপজেলা প্রশাসন ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্দেশনাটি প্রচার করছে, যাতে সাধারণ মানুষ সচেতনভাবে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page