July 30, 2026, 8:49 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে যাত্রীবেশে ১৯শ’ পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুইযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী এলাকার বিধু কুমার শীল (৫৬) এবং একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিমল ধর (৫৫)।

আজ শুক্রবার ভোররাতে মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের তারাকাটিয়া এলাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের দুই যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি করা হয়। এসময় দু’জনের কাছ থেকে ৯৫০ পিস করে মোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, যাত্রী বেশে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাচ্ছিল দুই কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page