September 28, 2026, 11:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

যশোরে ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোর সদর উপজেলায় আজ ছয়টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (৩৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত স্বর্ণের ওজন ৭৩৫ গ্রাম, যার বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা।

আটককৃত আবু বকর সিদ্দিক (৩৪) যশোর জেলার শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি’র একটি টহল দল যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজের কাছে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে।  পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।  জব্দকৃত স্বর্ণের ওজন ৭৩৫ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক এককোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইখাল এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য তিনি বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন।

৪৯ বিজিবি’র অধিনায়ক আরও জানান, আটককৃত আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের এবং যশোর কোতোয়ালী থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page