October 13, 2026, 8:33 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বিভিন্ন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।

প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ- এই তিন দাবিতে করা সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দিয়েছে তারা।

লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের প্রান্তিক পর্যায়ে প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক শিক্ষা কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিন্তু সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরেই অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে সর্বমোট মাত্র ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তব্যে বলা হয়, ‘আমাদের অন্যতম প্রধান দাবি সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা স্কেলে সর্বসাকূল্যে বেতন হবে ১৯ হাজার ৮২৫ টাকা। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখেই আমরা এই সামান্য দাবিটি করছি যেখানে সরকারকে অতিরিক্ত মাত্র ২ হাজার ২৬৫ টাকা প্রদান করতে হবে।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যান্য দপ্তরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ১০-১১তম গ্রেডে যোগদান করলেও প্রাথমিক সহকারী শিক্ষকরা বহু বছর ধরে ১৩তম গ্রেডে রয়েছেন। যা ‘অমানবিক ও বৈষম্যমূলক’ বলে দাবি করেন শিক্ষকরা।

পাশাপাশি ২০০৯ সাল থেকে পদোন্নতি কার্যক্রম স্থগিত থাকায় অধিকাংশ শিক্ষক জীবনভর সহকারী শিক্ষক হিসেবেই অবসর নেন বলেও উল্লেখ করা হয়।

শিক্ষকদের ১১ সংগঠনের দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান, ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।

১৫ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে সারা দেশব্যাপী কিছু কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিসমূহ হলো- ২৩-২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫-২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি ও ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।

এছাড়া দাবি মেনে নেওয়া না হলে বৃত্তিসহ সব পরীক্ষা বর্জন ও ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page