September 28, 2026, 10:01 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ১৪০০ কেজি জাটকা জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঢাকাগামী ছয়টি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ১৪০০ কেজি (৩৫ মণ) জাটকা (বাচ্চা ইলিশ) জব্দ করা হয়েছে। একইসাথে বাস চালকদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল রবিবার দিবাগত রাত ১০টার দিকে কলাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ মাছ জব্দ করে। অভিযানকালে মিজান, ডলফিন, মিমসহ ছয়টি বাস তল্লাশি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, মহিপুর-আলীপুর রুটের বিভিন্ন বাসের ৩১টি কর্কসিটে লুকিয়ে রাখা এসব জাটকা বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরে জব্দকৃত জাটকা বিতরণ করেন। স্থানীয় ৫০টি এতিমখানার শিক্ষার্থী এবং কলাপাড়া পৌরসভার ৩০ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে এসব মাছ বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page