September 12, 2026, 12:35 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুর-১ আসনের কামাল জামান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হয়, জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিত আদেশ প্রদান করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত: ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

কামাল জামান মোল্লা মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায়, কামাল জামান মোল্লা উপস্থিত সকলকে বলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া্উর রহমান শহীদ হোক, জয় বাংলা। এই বলে তিনি জিহ্বায় কামড় দেন।

ভিডিওটির ক্যাপশনে লেখা: কামাল জামান জিহ্বায় কামড় দিয়ে লাভ নাই, দীর্ঘদিনের অভ্যাস ভুলতে সময় লাগবে। মাদারীপুর-১ আস‌নের বিএন‌পি ম‌নোনীত প্রার্থী জয় বাংলা তারেক রহমান জিন্দাবাদ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page