February 15, 2026, 6:58 pm
শিরোনামঃ
নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন আগামীকাল সোমবার ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল পুরো রমজান মাস জুড়ে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আইজিপির পদত্যাগ ; নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০ জেলায় সহিংসতায় ৩ জন নিহত ; ৩ শতাধিক আহত চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে হত্যা করে বাড়ির সামনে ফেলে গেছে লাশ গাজায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত চলতি ফেব্রুয়ারিতে বেশ ক’টি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সজীব হোসেন (১৭) নামে কলেজ ছাত্র। সে পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

৪ নবেম্বর মঙ্গলবার সকাল মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামে মোটর সাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সজীব মোটর সাইকেল চালিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধু গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page