November 6, 2026, 5:47 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপান বুধবার থেকে দেশটির উত্তরাঞ্চলে সেনা মোতায়েন শুরু করেছে। অঞ্চলটিতে ভাল্লুকের আক্রমণের ঘটনা ঘটেছে। ভাল্লুকের আক্রমণের ঘটনা চলতি বছর রেকর্ড মাত্রায় বেড়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার এই সংকট মোকাবেলায় একটি বিশেষ নীতিমালা প্রণয়নের জন্য হিমশিম খাচ্ছে। যার ফলে এপ্রিল থেকে ১২ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

জাপানে কঠোর বন্দুক আইন রয়েছে। দেশটির সৈন্যরা আগ্নেয়াস্ত্র বহন করতে পারে না বা প্রাণী শিকার করতে পারে না।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আতঙ্কিত সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার জন্য তারা ভাল্লুক স্প্রে, লাঠি, ঢাল, চশমা, বুলেট-প্রুফ জ্যাকেট ও নেট লঞ্চার ব্যবহার করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর জাপানের ক্রমবর্ধমান অ্যাকর্ন ফলন কম হওয়ার কারণে, বিশেষ করে আকিতা ও ইওয়াতের উত্তরাঞ্চলে খাবারের সন্ধানে শহরে আসা ভাল্লুকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

জাপানের সেলফ ডিফেন্স ফোর্স গ্রামীণ এলাকায় লজিস্টিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে, যার মধ্যে রয়েছে ভাল্লুকের ফাঁদ, শিকারী  ও ধরা পড়া ভাল্লুক বহনকারী যানবাহন।

আজ বুধবার ১৫ জন সৈন্যের একটি দলকে আকিতা অঞ্চলের কাজুনো শহরে একটি ফাঁদ স্থানান্তরে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page