November 6, 2026, 5:47 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন তরুণ বামপন্থী জোহরান মামদানি। নিউ ইয়র্কবাসী মঙ্গলবার তাকে সিটি মেয়র নির্বাচিত করেছে। ডেমোক্র্যাটরা দুটি গুরুত্বপূর্ণ রাজ্যের গভর্নর পদে জয়লাভ করেছেন।

মার্কিন ভোটাররা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি আগাম সতর্কবার্তা  বলে করা  মনে হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্যবসায়ী অভিজাত এবং রক্ষণশীল গণমাধ্যমের কাছ থেকে তার নীতি এবং মুসলিম ঐতিহ্যের ওপর তীব্র আক্রমণের মুখে মামদানি জয়  লাভ করেছে।

ভার্জিনিয়া এবং নিউ জার্সিতে গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির জয় রাজনৈতিক মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দেশটি আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ দখলের দখলের জন্য অপেক্ষা করছে।

নিউ ইয়র্কের কুইন্স বরোর একজন রাজ্য আইন প্রণেতা মামদানি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে আবেদন করেন। বিনামূল্যে সিটি বাস ভ্রমণ, শিশু যত্ন এবং শহর পরিচালিত মুদি দোকানের প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি।

তিনি সাধারণ নিউ ইয়র্কবাসীদের জীবনযাত্রার ব্যয়, তার অনানুষ্ঠানিক ব্যক্তিগত স্টাইল, সোশ্যাল মিডিয়া সচেতনতা এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে সমর্থন গড়ে তোলার ওপর মনোনিবেশ করেছেন।

৩৪ বছর বয়সী মামদানি তরুণ ভোটারদের উচ্ছ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন।

ট্রাম্প নির্বাচনের শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষী মন্তব্য করেছেন। মামদানি জানুয়ারিতে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page