October 10, 2026, 12:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন ; সরকারি সুযোগ-সুবিধা বন্ধ হওয়ার পথে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা বুধবার ইতিহাসের দীর্ঘতম সময় অতিক্রম করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালের ৩৫ দিনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

প্রশাসন সতর্ক করেছে যে, এই অচলাবস্থা অব্যাহত থাকলে ছুটির সময় আকাশপথে ভ্রমণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং আমেরিকান নাগরিকদের সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।

সরকারকে চাপে রাখতে ও একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রশাসন এই সতর্কবার্তা দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

কংগ্রেস ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সময়ের জন্য অর্থায়ন অনুমোদন করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে। এর ফলে দেশজুড়ে ক্রমবর্ধমান ভোগান্তি দেখা দিচ্ছে। বিশেষ করে কল্যাণমূলক কর্মসূচিগুলো যার মধ্যে রয়েছে, সেইসব সহায়তা কর্মসূচি যা লাখ লাখ আমেরিকানকে খাদ্য কিনতে সাহায্য করে, সেগুলো বর্তমানে অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সরকারের অচলাবস্থা নিরসনে কিছুটা অগ্রগতি দেখা গেছে, যদিও তা এখনো ভঙ্গুর।

এদিকে, বিমান চলাচল নিয়ন্ত্রক ফেডারেল পার্ক রেঞ্জারসহ প্রায় ১৪ লাখ কর্মচারীর অনেকে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন বা বেতন ছাড়াই দায়িত্ব পালন করছেন।

মধ্যরাতে অচলাবস্থার রেকর্ড ভেঙে যাওয়ার কয়েক ঘন্টা আগে, ট্রাম্প প্রশাসন দেশব্যাপী বিমানবন্দরগুলোয় বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছে।

যদি এটা সংকট ষষ্ঠ সপ্তাহেরও বেশি সময় ধরে চলে, কর্মী ঘাটতি বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) অনুমান করছে, চলতি বছর থ্যাঙ্কসগিভিং বিমান ভ্রমণ একটি নতুন রেকর্ড স্থাপন করবে। ২৭ নভেম্বরের ছুটিতে ৫৮ লাখ লোক অভ্যন্তরীণভাবে বিমান চালাবে।

৬০ হাজারের ও বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন এবং হোয়াইট হাউস সতর্ক করে দিয়েছে যে অনুপস্থিতি বৃদ্ধির ফলে চেক-ইন লাইনে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page