August 31, 2026, 3:25 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত যশোরে পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল আলম আটক যশোরের শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল যশোরের শার্শায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি আটক বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে : শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর চট্টগ্রামে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার টাঙ্গাইলে মাথায় পাথর মেরে বাবাকে হত্যা করল ছেলে
এইমাত্রপাওয়াঃ

যশোরে অর্ধ কোটি টাকা মূল্যের তিনটি স্বর্ণসহ পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের কোতোয়ালী থানার যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ (৩১৯.৪৮ গ্রাম) ওসমান গনি (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ওসমান গণি যশোর কোতয়ালি থানার মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মন্ডলের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) সকাল সাতটার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল কোতয়ালি থানার যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ঐ যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩১৯ দশমিক ৪৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, দুইটি মোবাইল ফোন ও একটি হেডফোন উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরও জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করেন। তিনি স্বর্ণের বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page