July 28, 2026, 1:25 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হন। এ সময় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারীর সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে গোলাম মোস্তফা গ্রুপের দুই সমর্থক আহত হন। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুজন সামান্য আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page