May 28, 2026, 3:53 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

 তুরস্কে অনুষ্ঠিত পাক-আফগান শান্তি আলোচনা আবারও ব্যর্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কে অনুষ্ঠিত সর্বশেষ শান্তি আলোচনা আবারও ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তারা এর জন্য পাকিস্তানের ‘দায়িত্বহীন ও অসহযোগিতামূলক’ আচরণকে দায়ী করেছে। কাবুল থেকে এএফপি এ খবর জানায়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আলোচনার সময় পাকিস্তান তাদের নিরাপত্তার পুরো দায় আফগান সরকারের ওপর চাপাতে চেয়েছে। অথচ তারা আফগানিস্তানের নিরাপত্তা বা নিজেদের নিরাপত্তার দায় নিতে কোনো আগ্রহ দেখায়নি।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানি প্রতিনিধিদলের দায়িত্বহীন ও অসহযোগিতামূলক মনোভাবের কারণে কোনো ফল পাওয়া যায়নি।’

পাকিস্তান এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে, এক দিন আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইঙ্গিত দিয়েছিলেন, আলোচনা ভেস্তে যেতে পারে।
তিনি বলেন, সন্ত্রাস দমনে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে আফগানিস্তানকে, ‘যা তারা এখনো করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান তার জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে থাকবে।’

দুই দেশের প্রতিনিধিরা বৃহস্পতিবার ইস্তাম্বুলে বৈঠকে বসেন। উদ্দেশ্য ছিল ১৯ অক্টোবর কাতারে হওয়া যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করা। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষের পর এই উদ্যোগ নেওয়া হয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page