October 12, 2026, 1:53 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা থেকে ফেরত পাঠানো সর্বশেষ জিম্মির মরদেহ শনাক্ত করলো ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি কর্তৃৃক গাজা থেকে ফেরত পাঠানো সর্বশেষ জিম্মির দেহাবশেষ শনিবার শনাক্ত করেছে ইসরাইল। মার্কিন মধ্যস্থতায় দুই বছরের যুদ্ধ থামানোর ফলে যুদ্ধবিরতির অধীনে আরও পাঁচটি মৃতদেহ ফেরত পাঠানো এখনও বাকি রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার ফেরত পাওয়া মৃতদেহটি স্বেচ্ছাসেবক অ্যাম্বুলেন্স চালক লিওর রুদাফের বলে শনাক্ত করেছে। রুদাফ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন যা গাজা যুদ্ধের সূত্রপাত হয়।

রক্তাক্ত আন্তঃসীমান্ত হামলার সময় আর্জেন্টিনার ইসরাইলি এই ব্যক্তির বয়স ছিল ৬১ বছর। তার সম্প্রদায় নির ইতজাক কিবুতজকে রক্ষা করার চেষ্টার সময় নিহত পাঁচ সশস্ত্র বেসামরিক ব্যক্তির মধ্যে তিনি একজন।

২০২৪ সালের মে মাসে ইসরাইলি কর্তৃপক্ষ তার মৃত্যু নিশ্চিত করে। অক্টোবরের যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে হামাস যে ২০ জন জীবিত এবং ২৮ জন মৃত প্রাক্তন জিম্মিকে ফিরিয়ে দিতে সম্মত হয়, তাদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

সংকটে আটকে পড়া ইসরাইলি পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী একটি প্রচারণা গোষ্ঠী, হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম, রুদাফের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে।

আরও পাঁচটি মৃতদেহ ফেরত পাঠানো বাকি রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় আটক তিনজন ইসরাইলি এবং একজন থাই নাগরিকের মৃতদেহ এবং ২০১৪ সালে পূর্ববর্তী গাজা সংঘাতের সময় যুদ্ধে নিহত ইসরাইলি কর্মকর্তা হাদার গোল্ডিনের মৃতদেহ রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page