September 16, 2026, 12:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী গৃহবধূ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুণ্ডে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগী খাতুন (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৮টার দিকে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের হাজী আরশাদ আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগী খাতুন হরিণাকুণ্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন নিহত হন। এতে ইজিবাইকচালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page