September 22, 2026, 1:09 am
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা মূলত ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ১৬ নভেম্বর রোববার পড়েছে এবং বিশ্বের অনেক দেশে এটি সাপ্তাহিক ছুটির দিন। তাই প্রবাসীদের সুবিধা বিবেচনায় এখন আমরা ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

আখতার আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম পোস্টাল ভোট বিডি (Postal Vote BD)|

ইসি সচিব বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এবারের হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে প্রবাসে থাকা নাগরিকরা দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন, যা দীর্ঘদিনের একটি উদ্যোগ বাস্তবায়নের নতুন অধ্যায় তৈরি করবে।’

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের নির্বাচন ভবনের সামনে অনশন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনগতভাবে আমরা যা বলার, তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন এবং ঘাটতিগুলো পূরণ করে পুনরায় আবেদন করতে পারেন। আপিল, সংশোধন, পরিমার্জন বা সময় বর্ধনের বিষয়গুলো প্রচলিত প্রথা। আমি আন্তরিকভাবে অনুরোধ করব— যেন তারা অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যান।’

তিনি বলেন, ‘যদি তারা পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন করতে চান, তাহলে কমিশনের সচিব বরাবর আবেদন করতে পারেন। আবেদন করলে কমিশন সেটি বিবেচনায় নেবে কি নেবে না, সেটি পরবর্তী বিষয়। তবে কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে থেকেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।’

নির্বাচন ভবনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ভবন একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। তাই সবাইকে সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ করতে হবে। আরপিও’র ধারাবাহিকতায় সংশোধনের আবেদন মঞ্জুর করা হলেও, আপিলের বিষয়টি আইন অনুযায়ী কমিশন বিবেচনা করবে। কেউ যদি যেকোনো সময় পুনর্বিবেচনার আবেদন করেন, সেটিও গ্রহণযোগ্য।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ইসি সচিব জানান, নির্বাচন কমিশন সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণবিধিমালার গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। গেজেটটি প্রকাশ পেলেই আমরা সংলাপের সময়সূচি চূড়ান্ত করব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page