October 12, 2026, 1:50 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ৮ জন নিহত  ; তদন্তে ফরেনসিক দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় অপরাধ তদন্তকারীরা মঙ্গলবার দিল্লির কেন্দ্রস্থলে একটি গাড়ির ধ্বংসাবশেষ খুঁজে বের করার জন্য তল্লাশি কাজ চালিয়ে যাচ্ছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লিতে লাল কেল্লার সামনে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। শহরের জনাকীর্ণ পুরাতন দিল্লি কোয়ার্টারে অবস্থিত ল্যান্ডমার্ক লাল কেল্লার কাছে অন্যান্য যানবাহনে তীব্র আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ১৯ জন আহত হন।

সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, ফরেনসিক নমুনা বিশ্লেষণ না করা পর্যন্ত ‘ঘটনার কারণ কী তা বলা খুব কঠিন।’

ফরেনসিক এবং সন্ত্রাসবিরোধী সংস্থা উভয়ই প্রমাণ অনুসন্ধান করছে এবং নয়াদিল্লি জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাথে ‘পরিস্থিতি পর্যালোচনা’ করেছেন বলে জানিয়েছেন।

এক বিবৃতিতে মোদী বলেন, ‘দিল্লিতে বিস্ফোরণে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং যারা আহত হয়েছে তারা দ্রুত আরোগ্য লাভ করুক।’

১৭ শতকের লাল কেল্লা ভারতের সবচেয়ে সুপরিচিত নিদর্শনগুলোর মধ্যে একটি।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page