September 25, 2026, 1:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ সম্পাদক হায়দার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড় প্রেসক্লাবে নতুন করে সদস্য অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছিল জটিলতা। দীর্ঘদিন পর সেই জটিলতা নিরসন হয়েছে, গঠন হয়েছে ১৫ সদস্যের নতুন কমিটি।

এই কমিটিতে সভাপতি করা হয়েছে বাংলাভিশন ও কালবেলার সাংবাদিক মোশারফ হোসেনকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার।

গতকাল সোমবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, দৈনিক করতোয়ার সামছুদ্দীন চৌধুরী কালাম ও নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিজয় টিভির ইনসান সাগরেদ, যুগ্ম সম্পাদক এখন টিভির লুৎফর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক আমার বার্তার ইকবাল বাহার, দপ্তর সম্পাদক দৈনিক লোকায়নের বদরুদ্দোজা প্রধান বাঁধন, সাহিত্য, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক হয়েছেন বাসস’র আবু নাঈম।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইনকিলাবের সম্রাট হোসাইন, সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক ডিবিসির আবু সালেহ রায়হান, পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক মানবজমিনের সাবিবুর রহমান সাবিব এবং কার্যকরি সদস্য করা হয়েছে আলোকিত উত্তরের আব্দুল্লাহ আল মামুন রনিক ও একাত্তর টিভির রফিকুল ইসলামকে।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউর আদম সুফি, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান প্রমুখ।

জানা গেছে, গত বছরের ২১ আগস্ট কতিপয় সাংবাদিকের তোপের মুখে পূর্বের কমিটি বিলুপ্ত হয়।

নতুন কমিটির সভাপতি মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবটি পরিত্যক্ত হয়ে রয়েছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঐকান্তিকতায় জটিলতার বিষয়টি দীর্ঘদিন পরে হলেও সুরাহা হয়েছে। সবাই মিলে প্রেসক্লাবটি সুন্দরভাবে সাজাতে চাই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page