September 28, 2026, 6:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।

আজ বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফ. জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলায় সকল দুস্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে ৫টি পাইপগান, একটি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page