July 27, 2026, 11:19 pm
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে কামান দিয়ে হামলার খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ৬২৭ জন আহত হয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতিকে ‌‘ভঙ্গুর’ এবং বারবার লঙ্ঘন করা হচ্ছে বলে বর্ণনা করেছেন এবং শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য একে সম্মান করার এবং ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দাবি, ‘একটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্র এবং হিজবুল্লাহর ব্যবহৃত একটি ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো’তে তারা হামলা চালিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৯ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৯৮ জন আহত হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page