September 18, 2026, 2:28 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে গাভি বিতরণ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের শিবচরে অসহায়দের মধ্যে বিনামূল্যে গাভি বিতরণ করা হয়েছে। এ সময় গাভি পালনের প্রশিক্ষণও দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির (ভিডিএস) উদ্যোগে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্মসূচির অর্থায়ন করে।

এ সময় বাঁশকান্দি ইউনিয়নের ৭ হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভি বিতরণ করা হয়। একইসঙ্গে উপকার ভোগীদের গাভি পালন প্রশিক্ষণ দেওয়া হয়।
বাঁশকান্দি ইউনিয়নের পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: সরোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদল এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ বি এম সৌরভ রেজা শিহাব।

উল্লেখ, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভি ডি এস) স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত ১৯৮৫ সাল থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূটি নিয়ে কাজ করে আসছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page