September 17, 2026, 5:01 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ শহরের ট্রাকের চাপায় স্বাধীন মোল্লা (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হামদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুণ্ডু দক্ষিণ পাড়ার রওশন মোল্লার ছেলে। তিনি মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বাধীন দুপুুুর দেড়টার দিকে পরীক্ষা শেষ করে মোটরসাইকেলে চড়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে হামদহ এলাকায় মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই স্বাধীনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করে।

তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। একইসঙ্গে ট্রাকচালককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page