September 21, 2026, 9:45 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে ইসি নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকবে : প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন থাকবে নিরপেক্ষ রেফারির ভূমিকায়। তাই একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম পর্বে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে শুরু হয় সংলাপ। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও সংলাপে উপস্থিত রয়েছেন কমিশনের অন্য ৪ কমিশনার, সিনিয়র সচিবসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে আমরা থাকবো নিরপেক্ষ রেফারির ভূমিকায়। খেলবেন আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কোনোভাবেই সম্ভব না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত বর্তমানে ৫৪টি দল আছে আমাদের। এসব দলের প্রত্যেকেই আমাদের কাছে সমান। আমাদের কাছে ছোট-বড় বলে কোনো কথা নেই। তাই আজ আপনাদের সুচিন্তিত মতামত চাই।

সিইসি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করেছি গত পরশুদিন। এতে পোস্টার নিষিদ্ধ করেছি। কিন্তু ঢাকা শহরের আনাচে-কানাচে ছড়িয়ে আছে অনেক পোস্টার। আচরণবিধি অনুযায়ী এগুলো আপনাদেরকেই সরাতে হবে।

নির্বাচন ঘিরে ইসির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন করতে গিয়ে আমাদের উপর অতিরিক্ত কাজ এসে গেছে। যুদ্ধ কত দিক থেকে করতে হবে বা করতে হচ্ছে সেটা আমরা জানি। তাই আপনাদের কাছে আশা করব একটি অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বিকল্প নেই।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই অপব্যবহারকে একটি মসিবত বা বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page