September 21, 2026, 9:07 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের বালুখালি সীমান্তে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কক্সবাজারের উখিয়ার বালুখালি সীমান্ত থেকে মিয়ানমার থেকে মাদক নিয়ে আসার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন।

আটককৃত যুবক হলেন উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মো. আলমের ছেলে মো. সাদেক হোসেন (২০)।

অধিনায়ক জানান, ১৩ নভেম্বর রাতে উখিয়ার বালুখালি বিওপির সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক চোরাকারবারিরা ইয়াবা নিয়ে আসবে, এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-২৯ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের একটি নারিকেল বাগানে অবস্থান নেন। এ সময় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মিয়ানমার থেকে ৩ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

তিনি জানান, এসময় বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিদের হাতে থাকা নেটের ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের দিকে চলে যাওয়ার সময় মো. সাদেক হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লে. কর্নেল জসীম উদ্দিন জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page