October 12, 2026, 10:36 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুনের পর ফেসবুকে ‘আউট’ লিখলেন অভিযুক্ত ছাত্রদল নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করার পর অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে ‘আউট’ লিখে একটি ভিডিও পোস্ট করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার অভিযুক্ত ওই ছাত্রদলের সদস্য কাউছার হোসেনকে দায়ী করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ মোস্তফার দোকান এলাকায় আবুল কালাম নিহত হন। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিলেন অভিযুক্ত কাউছার। এরপর রাত ৯টার দিকে তিনি ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে ‘আউট’ লিখেছেন। নিহতের পরিবার অভিযোগ করছে, এটি হত্যা ঘটনাকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।

কাউছার হোসেন জানিয়েছে, ভিডিওটি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেছেন, ঘটনার সময় তিনি লতিফপুর বাজারের মোস্তফার দোকানে ছিলেন এবং কালাম ভাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে বাজারে ঘোরাফেরা করেছেন।

নিহত আবুল কালামের স্ত্রী ফেরদৌসী আক্তার বলেন, ‘আমার স্বামীকে খুন হওয়ার পর কাউছারের পোস্ট করা ভিডিওটি কাকতালীয় নয়। এটি হত্যার ঘটনাকে ইঙ্গিত করেই করা হয়েছে।’

ঘটনার পর রাত ১০টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তিন দিনের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানান। এ্যানি বলেন, ‘যারাই ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তিগত বিরোধে কাউকে নির্মমভাবে হত্যা করা গ্রহণযোগ্য নয়।’

এদিকে, ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও কোনো মামলা দায়ের হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে রাখা আছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজীম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কাউছার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার ফেসবুক পোস্টও পুলিশের নজরে এসেছে। পুলিশ ধারণা করছে, চার-পাঁচজন মিলিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page