July 28, 2026, 12:25 pm
শিরোনামঃ
গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ; বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনির অভিযোগ কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপসহ দুই মাদক কারবারি আটক ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো : ট্রাম্প সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় বোমা হামলায় ৩ পুলিশ সদস্য আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টায় এ ঘটনা ঘটে। এতে এক নারী কনেস্টবলসহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

আহতরা হলেন, কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২)।

আহতদের স্খানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস।

তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত ১০টার পর কে বা কারা থানায় ককটেল বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরনে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

একই সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এবং কেন এ বোমা হামলা ঘটিয়েছে তা এখনো বের করা সম্ভব হয়নি।।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page