July 2, 2026, 6:27 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের কৃষকদের মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সে আলোচনা সভা ট্যাক্স দেয় না সরকারের একাধিক প্রতিষ্ঠান ; ২৫ মন্ত্রণালয়ে চসিকের চিঠি জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ : প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার  পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন : ইয়াও ওয়েন হবিগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনায় ৪ দিনের মাথায় ফের যুবক গুলিবিদ্ধ কাতারে পরোক্ষ বৈঠক শেষে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্ নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেন যুক্তরাষ্ট্র-নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ শহর লক্ষ্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টায় ৪টি এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর আগে মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের-সরবরাহকৃত এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে, যাকে তারা উল্লেখযোগ্য উন্নয়ন বলে অভিহিত করেছে। কিয়েভ ২০২৩ সালে এই ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেয়েছিল, তবে প্রাথমিকভাবে কেবল তাদের নিজস্ব অঞ্চলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, রাশিয়ার এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্রু এবং প্যানসির ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা সব এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভোরোনেজের একটি বাড়ি এবং একটি এতিমখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে এবং জানিয়েছে, গোয়েন্দা বিমান খারকিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান চিহ্নিত করেছে।

রাশিয়া আরও জানিয়েছে, তারা দুটি ইউক্রেনীয় মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করার জন্য ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র-নির্মিত এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে এবং রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page