September 21, 2026, 3:48 pm
শিরোনামঃ
যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ৯৭ এর আদ্যোপান্ত নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডায়লগ ফর পিস অব চিটাগাং হিল ট্র্যাক্টস-ডিপিসির আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব:) এস এম আইয়ুব।

ডিপিসির চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশীদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক কামাল হোসেন সুজন। গোলটেবিল সভায় প্রধান আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. আবদুল্লাহ আল ইউসুফ।

সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা পিপি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী বিপিন জ্যোতি চাকমা, সিনিয়র অ্যাডভোকেট মিহির বরণ চাকমা, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডিপিসির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্না, জেলা বিএনপির সহ সভাপতি মো. আইয়ুব চৌধুরী প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাবের এডিটরিয়াল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page