September 21, 2026, 12:11 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

‘পিআর’ বা ‘গণভোট’ কী তা দেশের মানুষ বোঝে না : বিএনপি মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশের মানুষ এখনও ‘পিআর’ বা ‘গণভোটের’ বিষয়টি বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধারণার সঙ্গে আমরা পরিচিত নই।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে ‘মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ’-এর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সংস্কার ও গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’এসব মানুষ এখনো বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও হয়তো বুঝতে পারবে না।’

বিগত সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫-১৬ বছর ধরে দেশে একটি ভয়ংকর দানবীয় সরকার ক্ষমতায় ছিল। তারা প্রতিটি প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক বসাতে গিয়ে দেশের পুরো প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তবে শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সব সময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।

সমাজে নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, উলামা ও বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে কেন এত অন্যায়? কেন এত পাপ? মানুষ কেন এত চুরি-দুর্নীতি করে সম্পদ বিদেশে পাচার করে দেয়? তা আমি বুঝতে পারি না।’

আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে প্রবল আগ্রহ দেখা যায়, একটি ভালো মানুষ তৈরির ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় যায়?’

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page