September 21, 2026, 11:30 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

লুকাশেঙ্কো-ট্রাম্প চুক্তির অংশ হিসেবে ৩১ ইউক্রেনীয়কে ক্ষমা করেছে বেলারুশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ৩১ জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা ঘোষণা করেছে। বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশন আজ শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া একটি চুক্তির অংশ হিসেবে তাদের ক্ষমা করা হয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লুকাশেঙ্কোর সঙ্গে যোগাযোগ করে বেলারুশকে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প।
চুক্তির বিনিময়ে, ওয়াশিংটন আংশিকভাবে বেলারুশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বেলাভিয়া-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের বহরে থাকা বোয়িং বিমানগুলোর জন্য যন্ত্রাংশ কিনতে ও সেবা নিতে পারবে।

লুকাশেঙ্কোর মুখপাত্র নাটালিয়া আইসমন্ট রাষ্ট্রীয় টিভিকে জানান, ‘প্রেসিডেন্ট আমাদের দেশে অপরাধ সংঘটনকারী ৩১ জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা করেছেন।’

তিনি আরও বলেন, ইউক্রেনের অনুরোধে এই ক্ষমা প্রদান করা হয়েছে এবং এটি এসেছে ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যে হওয়া চুক্তির আওতায়।’

আইসমন্ট জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো ‘প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতের সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।’

আইসমন্টের বলেন, যেসব ইউক্রেনীয়র পরিচয় জানা যায়নি, তাদের তাৎক্ষণিকভাবে কিয়েভে হস্তান্তর করা হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page