August 29, 2026, 7:38 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ কর্মী ভূট্টোসহ ৩ জন আটক যশোরে জবানবন্দি দিতে গিয়ে অসুস্থ মা হত্যার আসামি মামুন ; হাসপাতালে ভর্তি অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের বিশেষ ইউনিট গঠন ; সারাদেশে চলবে বিশেষ অভিযান বঙ্গোপসাগরে লঘুচাপ ; বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গাজীপুরে গরুর ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন খাগড়াছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত : শুভেন্দু অধিকারী পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান করলেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে তৌহিদী জনতার সঙ্গে বাউল সমর্থকদের সংঘর্ষে ৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জে তৌহিদী জনতার সঙ্গে বাউল সম্রাট আবুল সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাউল সমর্থক তিনজন ও তৌহিদী জনতার একজন আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন তৌহিদী জনতা। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়। সমাবেশ শেষে তৌহিদি জনতা মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিতে কয়েকজন বাউল ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে তৌহিদী জনতার মিছিলের অংশগ্রহণকারীরা তাঁদের ধাওয়া করে হামলা চালায়। এতে বাউল সম্প্রদায়ের তিনজন আহত হন। একই ঘটনায় বাউল সমর্থকদের পাল্টা হামলায় তৌহিদী জনতার একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page