September 21, 2026, 1:19 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠিতে আজ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’- এর আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলায় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ কর্মশালায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. বায়জিদ রায়হান, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আককাস সিকদার ও ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন তালুকদারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত মীমাংসা সম্ভব হয়। এতে আদালতে মামলা কমবে, জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে।পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page