November 26, 2026, 5:42 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ ;  জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়াহ’র কারণে ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে এবং আরো ১৭৬ জন নিখোঁজ রয়েছে।

আজ শনিবার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ায় ১৫ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ৭৮ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি আইন জারি করেছেন, যাতে পুরো দ্বীপে এক সপ্তাহ ধরে চলা অতি ভারী বৃষ্টির পর সৃষ্ট ধ্বংসযজ্ঞ মোকাবিলা করা যায়।

ডিএমসি মহাপরিচালক সম্পথ কোটউয়েগোদা বলেন, আমাদের কাছে ১৩২ জনের মৃত্যুর তথ্য আছে এবং আরো ১৭৬ জন নিখোঁজ রয়েছে। ত্রাণ কার্যক্রম শক্তিশালী করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনী আজ একজন জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে। অনুরাধাপুরা জেলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page