August 19, 2026, 9:26 am
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ ঘোষণা করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) অবাঞ্ছিত সংস্থা হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের পর থেকে ক্রেমলিন সমালোচকদের বিরুদ্ধে মস্কোর যে কঠোর অবস্থান চলছে, তার সর্বশেষ শিকার হলো এই সংস্থাটি।

শুক্রবার (২৮ নভেম্বর) রুশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

নিষেধাজ্ঞার ফলে যা ঘটবে রুশ সরকারের এই ঘোষণার ফলে রাশিয়ায় হিউম্যান রাইটস ওয়াচের সব ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। কেবল কার্যক্রম বন্ধই নয়, এই সংস্থার সঙ্গে কেউ যদি কোনো ধরনের সহযোগিতা করেন বা সমর্থন জানান, তবে তাকেও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন মস্কোর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের দমন এবং যুদ্ধাপরাধের অভিযোগ তুলে আসছিল এইচআরডব্লিউ। নিষেধাজ্ঞার বিষয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন এক বিবৃতিতে বলেন, ‘গত তিন দশকেরও বেশি সময় ধরে আমরা রাশিয়ায় মানবাধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য কাজ করছি। আমাদের কাজের ধরণ বদলায়নি, যা বদলেছে তা হলো সরকারের একনায়কতান্ত্রিক নীতি।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ায় দমন-পীড়ন অস্বাভাবিক হারে বেড়েছে এবং ইউক্রেনে রুশ বাহিনী যে যুদ্ধাপরাধ করছে তার পরিধিও ব্যাপক।’

উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও তা রোধে কাজ করে আসছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page