May 20, 2026, 4:55 pm
শিরোনামঃ
মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত আনসার-ভিডিপির পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থে কাজের আহ্বান রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে : চিফ হুইপ বগুড়ায় ট্রান্সফরমার চুরির জেরে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে অটোচালককে পিটিয়ে হত্যা কঙ্গোয় দ্রুত ছড়াতে শুরু করেছে ইবোলা ভাইরাস ইরানের সাথে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে : ট্রাম্প যুক্তরাষ্ট্র আবার হামলা করলে বড় চমক দেখানো হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে বাসে তল্লাসি চালিয়ে সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পটুয়াখালীর বাউফলে ঢাকা-বাউফলগামী অন্তরা পরিবহনের একটি বাস থেকে সাড়ে ১২ মণ (৪৯৮ কেজি) অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন।

আজ রোববার দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান পরিচালনা করে এ মাছ জব্দ করা হয়।

বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার সামনে অভিযানে নেমে বাসটিতে তল্লাশি করে এসব অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করি। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, হত্যা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page