March 29, 2026, 9:48 pm
এইমাত্রপাওয়াঃ

জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জের রিট শুনানি সোমবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি আগামীকাল সোমবার।

আজ রোববার (৩০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট শুনানির এ দিন ধার্য করেন।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেছেন। এই রিটে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান স্থগিত চাওয়া হয়েছে।

সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে-এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। গত ৩ নভেম্বর এই অধ্যাদেশ জারি করা হয়।

সংশোধনীতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ বড় দলের সঙ্গে কোন ছোট দল জোট করলে এবং ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আর আগের মতো বড় দলের প্রতীকটি পাবেন না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page