March 12, 2026, 10:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট
এইমাত্রপাওয়াঃ

কারাগারে ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে : সাক্ষাতের পর বোন উজমা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খান। এই সময় ভাইয়ের সঙ্গে ২০ মিনিট কথা বলেন উজমা।

সাক্ষাৎ শেষে উজমা খান বলেন, ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তিনি খুব রেগে ছিলেন। তিনি জানান, ইমরানকে একটি কক্ষে সারাক্ষন বন্দি করে রাখা হয়েছে এবং কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। এরজন্য তিনি পাকিস্তান সেনা প্রধান অসীম মুনিরকে দায়ী করেছেন।

ইমরানখান দীর্ঘদিন ধরেই এই কারাগারেই বন্দী রয়েছেন।

এর আগে জিও নিউজের তথ্য অনুযায়ী, উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তিনি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারের ভেতরে দেখা করতে পারবেন। যাওয়ার আগে তিনি আরেক বোন আলিমা খানের সঙ্গে কথা বলেন।

পিটিআইয়ের চলমান কর্মসূচির কারণে আদিয়ালা কারাগারমুখী ফ্যাক্টরি নাকা এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং নারী পুলিশ সদস্যসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। দাঙ্গাবিরোধী ব্যারিকেডও বসানো হয়েছে।

এত বাধা সত্ত্বেও আলিমা, উজমা ও তাদের অন্যান্য বোনেরা হেঁটেই কারাগারের দিকে রওনা দেন। তবে গোরখপুর তল্লাশিচৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ একাধিক মামলার বিচার চলছে।

গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান, উজমা খান, নোরিন খান নিয়াজিসহ পিটিআইয়ের কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হন। পিটিআইয়ের দাবি, নারীরা শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, কিন্তু পুলিশ তাঁদের সহিংসভাবে আটক করে।

তবে মন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন, ২০২৩ সালের ৯ মে ইমরান খানের প্রথম গ্রেপ্তারের পর যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার সঙ্গে ইমরানের বোনেরা যুক্ত ছিলেন বলে সরকারের বিশ্বাস।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page