April 6, 2026, 8:28 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনইদহের কালীগঞ্জে ১ হাজার ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনইদহের কালীগঞ্জে ১ হাজার ৪২০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষকের মধ্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

আজ বুধবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে এসব বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়াসহ কৃষি বিভাগ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস জানায়, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে উফশী ও হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ১ হাজার ৪২০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

এ সময় ১২০ জন কৃষকের মধ্যে উন্নত জাতের হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করে কৃষি বিভাগ।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। খাদ্য ঘাটতি পূরণে ও ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page