September 27, 2026, 10:43 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

যশোরে কোটি টাকা মূল্যের স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ একজন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৩ টি স্বর্ণের বার ও ৪ টি স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার ভোরে সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সোনাগুলো জব্দ করা হয়।

আটক বিকাশ কুমার ঘোষ (৩৪) কুষ্টিয়া জেলার মিরপুর থানার বিফল চন্দ্র ঘোষের ছেলে। উদ্ধারকৃত সোনার ওজন ৫১৫.৯ গ্রাম। যার বাজার মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে বিকাশ কুমার ঘোষকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ কুমার ঘোষ জানিয়েছেন, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার ও স্বর্ণালংকারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য যশোর সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি।
এ ব্যাপারে মামলা দায়ের পর বিকাশ কুমার ঘোষকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

আজকের বাংলা তারিখ



Our Like Page